১. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
উত্তর: ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
২. সুভা কার
কাছে মুক্তির আনন্দ পায়?
উত্তর: সুভা
বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়।
৩. ‘সুভা’
গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: ‘সুভা’
গল্পে একমাত্র প্রতাপ সুভার মর্যাদা বুঝত।
৪. সুভার মা
সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?
উত্তর: জন্ম
থেকে সুভা কথা বলতে পারত না বলে সুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার
প্রতি বিরক্ত ছিলেন।
৫. ‘কিশলয়’
অর্থ কী?
উত্তর: ‘কিশলয়’
অর্থ গাছের নতুন পাতা।
*পরীক্ষা দিতে কোনো রেজিস্ট্রেশন বা টাকার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ ফ্রি।
৬. সুভা দুই
বাহুতে কাকে ধরে রাখতে চায়?
উত্তর: সুভা
দুই বাহুতে প্রকাণ্ড মূক মানবতাকে ধরে রাখতে চায়।
৭. ‘সুভা’
গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
উত্তর: ‘সুভা’
গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।
৮. প্রতাপের
প্রধান শখ কী?
উত্তর: প্রতাপের
প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা।
৯. সুভা
জলকুমারী হলে কী করত?
উত্তর: সুভা
জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথায় মণি ঘাটে রেখে যেত।
১০. ‘গোরা’
কোন শ্রেণির রচনা?
উত্তর: ‘গোরা’
উপন্যাস শ্রেণির রচনা।
১১. সুভার
বাবার নাম কী?
উত্তর: সুভার
বাবার নাম বাণীকন্ঠ।
১২.
বাণীকন্ঠের আর্থিক অবস্থা কেমন?
উত্তর: বাণীকন্ঠের
আর্থিক অবস্থা সচ্ছল।
১৩.
গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?
উত্তর: গোঁসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ।
১৪.
‘ঝিল্লিরব’ অর্থ কী?
উত্তর: ‘ঝিল্লিরব’ অর্থ ঝিঁঝিঁ পোকার আওয়াজ বা শব্দে
মুখর।
১৫.
সুভাষিণীর বড় দুই বোনের নাম কী?
উত্তর: সুকেশিনী
ও সুহাসিনী।
*পরীক্ষা দিতে কোনো রেজিস্ট্রেশন বা টাকার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ ফ্রি।
১৬. সুভা
কোথায় বসে থাকত?
উত্তর: সুভা তেঁতুলতলায় বসে থাকত।
১৭. সুভার
পুরো নাম কী?
উত্তর: সুভাষিনী।
১৮. ‘সুভা’
কী জাতীয় রচনা?
উত্তর: ‘সুভা’ ছোটগল্প জাতীয় রচনা।
১৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম
কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: ‘বনফুল’।
২০. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা
কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ বৈশাখ।
২১.
রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৭ই মে।
ভাষা শিক্ষা
২২.
রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?
উত্তর: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
২৩. কোন
কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার লাভ করেন?
উত্তর: ‘গীতাঞ্জলি’।
২৪. এশীয়দের
মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
২৫. রবীন্দ্রনাথ
ঠাকুরের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় তাঁর কত বছর বয়সে?
উত্তর: ১৫ বয়সে।
২৬.
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন?
উত্তর: ১৯১৩ সালে।
২৭.
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩৪৮ সনে।
২৮.
রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃতুবরণ করেন?
উত্তর: ১৯৪১ সালে।
২৯.
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কলকাতায়।
৩০.
রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
*পরীক্ষা দিতে কোনো রেজিস্ট্রেশন বা টাকার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ ফ্রি।
৩১.
বাণীকন্ঠের ছোট মেয়ের নাম কী?
উত্তর: সুভা।
৩২. ছোট
মেয়েটির নাম সুভাষিনী রাখা হয়েছিল কেন?
উত্তর: বড় দুই বোনের নামের সাথে মিলের অনুরোধে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখা
হয়েছিল।
৩৩.
সুভাষিনীকে সবাই কী বলে ডাকত?
উত্তর: সুভা।
৩৪.
বাণীকন্ঠের বড় মেয়ে দুটির বিয়ে কীভাবে হয়েছে?
উত্তর: দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বাণীকন্ঠের বড় মেয়ে দুটির বিয়ে
হয়েছে।
৩৫. ছোট
মেয়েটি পিতা-মাতার কোন অনুভূতির মতো বিরাজ করছিল?
উত্তর: নীরব হৃদয়ভারের মতো।
৩৬. সুভা
কথা না বলতে পারলেও কী করতে পারত?
উত্তর: অনুভব করতে।
৩৭. সুভা
সবসময় কোন চেষ্টা করত?
উত্তর: সুভা সবসময় নিজেকে সবার কাছ থেকে গোপন করার চেষ্টা করত।
৩৮. সুভা কী
মনে করত?
উত্তর: সুভা মনে করত সবাই তাকে ভুলে গেলে সে বাঁচে।
৩৯. সুভার
মা সুভাকে কী ভাবতেন?
উত্তর: তার নিজের ত্রুটিস্বরুপ দেখতেন।
৪০. মায়েরা
মেয়েকে কিসের অংশরূপে দেখে?
উত্তর: নিজের।
৪১. মেয়ের
কোনো ত্রুটি থাকলে মায়েরা তা কীভাবে দেখেন?
উত্তর: নিজের ত্রুটি হিসেবে দেখেন।
৪২.
বাণীকন্ঠ তিন মেয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন?
উত্তর: তিনি সুভাকে বেশি ভালোবাসতেন।
৪৩. সুভার
মা কী জ্ঞান করে সুভার প্রতি বিরক্ত ছিলেন?
উত্তর: নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে সুভার ওপর তিনি বিরক্ত ছিলেন?
৪৪. সুভার
কথা না থাকলেও কী ছিল?
উত্তর: সুভার কথা না থাকলেও সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল।
৪৫. সুভার
ওষ্ঠাধর কিসের মতো কেঁপে উঠত?
উত্তর: কচি কিশলয়ের মতো।
৪৬. সুভা
কখনো কখনো কিসের মতো চেয়ে থাকত?
উত্তর: সুভা কখসো কখসো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকত।
৪৭. সুভা অবসর
পেলেই কোথায় গিয়ে বসে থাকত?
উত্তর: নদীতীরে।
৪৮.গোয়ালের
গাভী দুটি সুভার কে?
উত্তর: অন্তরঙ্গ বন্ধু।
৪৯. সুভা
নিয়মিত কয়বার গোয়ালে যেত?
উত্তর: তিনবার।
৫০. ‘সুভা’
গল্পে কোন তিথির কথা উল্লেখ আছে?
উত্তর: শুক্লা দ্বাদশী।
৫১. সুভার
ভাষাবিশিষ্ট জীব সঙ্গী কে?
উত্তর: সুভার ভাষাবিশিষ্ট জীব সঙ্গী প্রতাপ।
৫২.
বাণীকন্ঠের ঘর কোথায়?
উত্তর: বাণীকন্ঠের ঘর নদীর একেবারে উপরে।
*পরীক্ষা দিতে কোনো রেজিস্ট্রেশন বা টাকার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ ফ্রি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন