প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন

প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন | শেখ একাডেমি

প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক ১

একবার লালু সামনে ছুটে যাচ্ছে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বাঁয়ে। সবুজ চোখগুলো যেন আমার চারদিকে ঘিরে ঘিরে লুকোচুরি খেলছে, আর লালু আমাকে বাঁচাচ্ছে সেই রাশি-রাশি ধারালো দাঁতের অন্ধ আদিম হিংসা থেকে। তিন মাস পড়ে থাকতে হয়েছিল আমাকে। বুকের পাঁজরার দুটো হাড় ভেঙে গিয়েছিল, খুলে গিয়েছিল বাঁ হাঁটুর জোড়াটা। তবু তার মধ্যে কাঁদতে কাঁদতে বাবাকে বলেছিলুম, কেন মারলে- লালুকে কেন মারলে তুমি?

ক. কে ডেমাস্কাসে গিয়ে বিপদে পড়েছিলেন?
খ. ডেমাস্কাসের বৃহৎ মসজিদ এলাকায় জগদীশ্বরের শুভদৃষ্টি থাকার কথা বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের কোথায় বৈসাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি।” - মন্তব্যটি বিশ্লেষণ কর।

*পরীক্ষা দিতে কোনো রেজিস্ট্রেশন বা টাকার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ ফ্রি।

উদ্দীপক ২

তারপর চেয়ে আসমান পানে বৃদ্ধ কহিল- “বাপ। শত্রুরে তোর তলোয়ার তলে পেয়েও করিনু মাফ। এতদিন পরে তোর হত্যার লইলাম প্রতিশোধ, খুনের নেশায় আর কবির না আখেরের পথরোধ।”

ক. আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?
খ. আলী ইবনে আব্বাস হাত-পা বাঁধা ব্যক্তিকে অতি সাবধানে রুদ্ধ করে রেখেছিলেন কেন?
গ. উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি ‘প্রত্যুপকার’ গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে মাত্র, মূল বিষয় নয়।” - মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।

উদ্দীপক ৩

সকলের মুখ হাসি ভরা দেখে পার না মুছিতে নয়ন ধার? পরহিত ব্রতে পার না রাখিতে চাপিয়া আপন বিষাদ-ভার?

ক. ‘অভিরুচি’ শব্দের অর্থ কী?
খ. আলী ইবনে আব্বাস জনৈক ব্যক্তির কাছে প্রাণরক্ষার প্রার্থনা করেছিলেন কেন?
গ. উদ্দীপকটির মাঝে ফুটে ওঠা দিকটি ‘প্রত্যুপকার’ গল্পের কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে প্রতিফলিত দিকটিই ‘প্রত্যুপকার’ গল্পের সামগ্রিক দিক নয়- মন্তব্যটির সত্যতা যাচাই কর।

উদ্দীপক ৪

মারাঠা বীর সেনারা বুন্দেলখণ্ডের পরাজয় নিশ্চিত জেনে তাদেরকে সাহায্য করতে যুদ্ধে যোগদান করে। একপর্যায়ে বিপক্ষ দলের একজন মারাঠা সেনাপ্রধানকে পেছন থেকে আক্রমণ করতে আসে। এমন সময় বুন্দেলখণ্ডের রাজকন্যা সেনাপ্রধানের জীবন বাঁচান। সেনাপ্রধান রাজকন্যাকে ধন্যবাদ জানালে রাজকন্যা বলেন, আপনার জন্য আমরা যুদ্ধ জয় করতে পেরেছি, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনার জীবন বাঁচাতে আমাদের প্রত্যেকের জীবন বাজি রাখতে প্রস্তুত।

ক. আলী ইবনে আব্বাস বিপদে পড়ে কোথায় লুকিয়ে ছিলেন?
খ. কীভাবে আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা পায়?
গ. উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘প্রত্যুপকার’ গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উদ্দীপক ৫

বাবা আমাদের চোখের সামনে পর পর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে উঠেছেন। তবু শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম।

ক. অভিযুক্ত লোকটির জন্মস্থান কোথায়?
খ. আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে কেন এক মাস অবস্থান করেছিলেন?
গ.উদ্দীপকের সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের বৈসাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।
ঘ.“উপকারের দিক থেকে এক হলেও প্রতিদানের দিক থেকে উদ্দীপক এবং ‘প্রত্যুপকার’ গল্পটি আলাদা।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উদ্দীপক ৬

চুরির অভিযোগে কিছুলোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন, বন্দি ব্যক্তি আর কেউ নয়, সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল।

ক.‘প্রত্যুপকার’ শব্দের অর্থ কী?
খ.খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন?
গ. উদ্দীপকের বন্দির ঘটনা ‘প্রত্যুপকার’ গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. ‘আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়’- বিশ্লেষণ কর।

উদ্দীপক ৭

রবিন আজ অনেক বড় ব্যবসায়ী। টাকা-পয়সা, গাড়ি-বাড়ি কোনোকিছুর অভাব নেই। একমাত্র অসুস্থ ভাইয়ের চিকিৎসায় সে এগিয়ে না গিয়ে নিশ্চুপ বসে থাকে। ভুলে যায় ভাইয়ের অবদানের কথা। এই ভাই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল একদিন।

ক.‘প্রত্যুপকার’ গল্পটি ‘আখ্যানমঞ্জরী’র কোন ভাগ থেকে সংকলন করা হয়েছে?
খ.আশ্রয়দাতার কথা আলী ইবনে আব্বাস ভুলতে পারেননি কেন?
গ.উদ্দীপকের রবিনের সঙ্গে ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাসের বৈসাদৃশ্য নিরূপণ কর।
ঘ.“উদ্দীপকের রবিন এবং ‘প্রত্যুপকার’ গল্পের আলী ইবনে আব্বাস পরস্পরের বিপরীত।”- মন্তব্যটি যাচাই কর।

উদ্দীপক ৮

‘গ্রামের প্রভাবশালী চেয়ারম্যানের চাকর রফিক। বন্যাকবলিত, মানুষদের সাহায্যের জন্য ত্রাণসামগ্রী এলে চেয়ারম্যান সেগুলো মজুদ করে রাখেন। এ বিষয়টি রফিক জানার পরে গ্রামের মানুষদের সব বলে দিতে চায়। তখন চেয়ারম্যান রফিককে প্রাণনাশের হুমকি দেন। তারপরও রফিক সত্য প্রকাশে বিরত হয় না। সে ভাবে, প্রাণ গেলেও জনগণের অধিকার আমি ক্ষুণ্ণ হতে দেব না। সত্যের পথ থেকে আমি বিচলিত হব না। তারপর সে গ্রামবাসীকে সব বলে দেয় এবং সবাইকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সোচ্চার হয়।

ক.আলী ইবনে আব্বাস কত দিন জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে আশ্রয় নিয়েছিলেন?
খ.“এ জন্য পৃথিবীতে যত স্থান আছে ঐ স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়”- উক্তিটি আলী ইবনে আব্বাস কেন করেছিলেন?
গ.উদ্দীপকের রফিকের সঙ্গে আলী ইবনে আব্বাসের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।
ঘ.“উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের মূলভাব ধারণ করতে পারেনি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

মন্তব্যসমূহ